
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।
৩০জানুয়ারি( শুক্রবার) বেলা ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলা সদরে লোহাগাড়া ডায়াবেটিক হসপিটালের সামনে এ দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে ।
নিহতের নাম ইরফানুল ইসলাম চুহিম(২২)। সে উপজেলা সদরের ৫ নাম্বার ওয়ার্ডের দফাদার পাড়ার নাছির উদ্দিন প্রকাশ গুরা মিয়ার পুত্র।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, চুহিম উপজেলা বটতলী স্টেশনে আইস পার্কের একটি দোকানে চাকরি করত। আমিরাবাদ থেকে কাজ সেরে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। লোহাগাড়া ডায়াবেটিক হসপিটালের সামনে পৌঁছালে চট্টগ্রাম অভিমূখী একটি ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে যায়। এতে মাথা থেঁতলে গিয়ে মগজ বের হয়ে যায়। ঘটনাস্থলে চুহিম মারা যান।
দোহাজারি হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়। তবে ট্রাক চালক দ্রুত পালিয়ে যায়।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















