ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় সরকারিভাবে বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ শুরু

রায়হান সিকদারঃ

চলতি বোরো মৌসুমে সারাদেশের ন্যায় চট্টগ্রামের লোহাগাড়ায় সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু করেছে সরকার।

মঙ্গলবার (১৯মে) উপজেলা কৃষি অফিস কর্তৃক তালিকাভুক্ত কৃষকদের নিকট হতে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়।

লোহাগাড়া খাদ্য গুদামে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের নিকট থেকে সরাসরি ধান ক্রয় কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. বায়োজিদ-বিন-আখন্দ।

তিনি বলেন, অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সারাদেশের ন্যায় লোহাগাড়ায় সংগ্রহ অভিযান সফলভাবে বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। সরকার এবার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করবেন। সংগ্রহ অভিযানে কোনো সিন্ডিকেট যেন কর্তৃত্ব করতে না পারে। কৃষকদের কে কোনভাবেই জিম্মি করা যাবেনা। এ জন্য খাদ্য বিভাগকে সর্তক থাকার নির্দেশনা প্রদান করেন তিনি। অভিযোগ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কাজি শফিউল ইসলাম, উপজেলা খাদ্য অফিসার মোঃ আবদুস সালাম,উপজেলা সমাজসেবা অফিসার রিদুয়ানুল করিম, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা(খাদ্য ভান্ডার) রফিক উদ্দিনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার কাজি শফিউল ইসলাম বলেন, এবারে ১৩৫জন কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার।বাজারমূল্যের চাইতে সরকারের মূল্য অনেক বেশি। প্রতি কেজি ৩৬কেজি টাকা করে ধান কিনে নেওয়া হবে। ১০কেজি এক( এক আড়ি) ৩৬০ টাকা করে কিনবে সরকার। কৃষকরা সরকারকে ধান বিক্রি করতে খুব বেশি আগ্রহী। কৃষকদের আগ্রহীদের তালিকাটা আমাদের উপ-সহকারি কৃষি অফিসারের মাধ্যমে প্রণয়ন করে থাকে। কৃষকরা উপযুক্ত মূল্যে সরকারকে ধান বিক্রি করতে পারবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, সরকারি ঘোষণা অনুযায়ী, চট্টগ্রামের লোহাগাড়ায় বুরো ধান-চাল সংগ্রহ কার্যক্রম ১৯মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলমান থাকবে বলে খাদ্য বিভাগের পক্ষ থেকে জানা গেছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

লোহাগাড়ায় সরকারিভাবে বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ শুরু

প্রকাশিত: ০৪:১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬