
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির মধ্যে আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষানুরাগী মিয়া মোহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন।
জাতীয় শিক্ষা পদক-২০২২ উপলক্ষে শ্রেষ্ঠ সভাপতি ক্যাটাগরিতে তাঁকে নির্বাচিত ঘোষণা করেছে উপজেলা বাছাই কমিটি।
মঙ্গলবার ( ২০ সেপ্টেম্বর) উপজেলার শিক্ষা অফিসার মো. আকরাম হোসেন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বিদ্যালয়ের অবকাঠামোর উন্নয়ন, বিভিন্ন জাতীয় দিবসে অংশগ্রহণ ও অনুদান প্রদান, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুদান প্রদান, শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে নিবিড় যোগাযোগ, শিক্ষার্থীদের মেধা পুরস্কার বিতরণে অবদান, শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে উদ্বুদ্ধকরণ ও দক্ষতাসহ বিভিন্ন বিষয়ে অবদান রাখার কারণে তাকে শ্রেষ্ঠ সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ততা রয়েছে।
মিয়া মোঃ শাহজাহান দক্ষিণ জেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।তিনি উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয়ের সভাপতি, আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসার অভিভাবক সদস্যসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন।
শ্রেষ্ঠ সভাপতি ক্যাটাগরিতে নির্বাচিত মিয়া মোহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ বলেন, প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে সব সময় চেষ্টা করি বিদ্যালয়ের খোঁজ খবর নেওয়ার। আমাকে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার এ অর্জন আমার সকল ছাত্র/শিক্ষকসহ উপজেলাবাসীর জন্য উৎসর্গ করলাম।’
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















