ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় শ্রেষ্ঠ এসএমসি সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব নুরুল ইসলাম

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়ায় প্রাথমিক শিক্ষা পদক বাছাইয়ে এসএমসি সভাপতি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন চুনতি শাহ সুফি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম।

২৭ নভেম্বর (বুধবার ) চুনতি শাহ সুফি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব নুরুল ইসলামকে উপজেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটি শ্রেষ্ঠ সভাপতি হিসেবে নির্বাচিত করে বলে লোহাগাড়া উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়।

নুরুল ইসলাম লোহাগাড়া উপজেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চুনতি শাহ সুফি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী সহ উক্ত সুফিনগরবাসী।

চুনতি শাহ সুফি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম জানান, আলহাজ্ব নুরুল ইসলামের নেতৃত্বে নতুন কমিটি গঠিত হওয়ার পর থেকে চলমান শিক্ষার গুণগত মান অর্জনের পাশাপাশি পরিবেশের উন্নয়ন, শহীদ নির্মাণ, মাঠ ভরাট সহ বিবিধ উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে। পুরো এলাকাবাসীর আন্তরিক প্রচেষ্টায় আমাদের বিদ্যালয়টি আদর্শ বিদ্যালয় হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে।

চুনতি শাহ সুফি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম, বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন আন্দোলনে আমরা সুফিনগরবাসীও শামিল হয়েছি। আমার এই অর্জন আমার একার নয়। প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক, এসএমসির অন্যান্য সদস্য সর্বোপরি এলাকাবাসীর বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াসই আজকের এই স্বীকৃতি। আমি সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় শ্রেষ্ঠ এসএমসি সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব নুরুল ইসলাম

প্রকাশিত: ১১:৪৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯