ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় শাহপীর সড়কের বড় বড় গর্তঃএটি এখন মরণ ফাঁদ!

রায়হান সিকদার,দেশবাংলা ডট নেটঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের জনগুরুত্বপুর্ণ সড়ক হিসেবে পরিচিত শাহপীর সড়ক। থানা রাস্তার মাথাস্হ পুর্ব পার্শ্বে চলে গেছে এ সড়কটি।সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে। ভারি বর্ষণের কারণে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কের একটু পরপর বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এই সড়কে প্রতিনিয়ত গর্তের মধ্যে যানবাহন আটকে যাচ্ছে। কখনও কখনও উল্টে যাচ্ছে সিএনজি, ব্যাটারিচালিত রিক্সা ও মালবাহী মিনিট্রাক । চলতি বর্ষায় আরও বেড়েছে চরম দুর্ভোগ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শাহপীর সড়কের লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে, লোহাগাড়া ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার প্রধান গেইট ও খাদ্য গোদামের সামনে বড় বড় গর্তে পরিণত হয়েছে। বলতে গেলে সড়কের গর্তগুলো ডোবা। যার কারণে ভোগান্তির সীমা নেই বললেই চলে। এখন বর্ষা মৌসুমে এসব গর্তে বৃষ্টির পানি জমে কাদায় পানিতে একাকার হয়ে যাওয়ায় সাধারন মানুষ চলাচল করতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। কোন যানবাহনে চড়লে কিছু দুর পর পর গর্ত দেখলে যানবাহন থেকে নেমে গর্ত পার হতে হয়। এসব সড়কে মালামাল পরিবহনেও দুর্ভোগের শেষ নেই। সড়কের এহেন দুর্দশা দেখে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

উপজেলা প্রকৌশলী অধিদপ্তর সুত্র জানা গেছে, ২০১৮ সালে সড়কটি কার্পেটিং দ্বারা
সংস্কার করা হয়েছিল। কিন্তু দুই বছরের মাথায় সড়কটির বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে এলাকার জনগণ ও যান চলাচলকারীদের।ভারি বর্ষণে সড়ক দিয়ে গাড়ি যোগে যাওয়া আসার সময় গর্তগুলোতে গাড়ি উল্টে যাচ্ছে । দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। যেন সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

এলাকার বাসিন্দা মাওলানা আবুল কালাম আজাদ বলেন, সড়কটির বড় বড় গর্তের কারণে প্রতিনিয়ত আমাদের চলাচলে ভোগান্তির শিকার হতে হচ্ছে।সংশ্লিষ্ট দপ্তরে সড়কটি মেরামতের জন্য অনুরোধ জানিয়েছেন।

আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের একাদশ শ্রেণীর শিক্ষার্থী জায়তুন আকতার জানান,করোনা ভাইরাসের কারণে আমাদের কলেজ বন্ধ রয়েছে। তবে এ সড়ক দিয়ে রিক্সা নিয়ে কলেজ আসছিলেন রেজিঃ করতে। সড়কে গর্তের কারণে বার বার গাড়ি থেকে নেমে কলেজে গিয়েছি।অতি কষ্টে তিনি কলেজ থেকে সড়ক দিয়ে বাড়ি ফিরেছেন।

লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী জানান, সড়কটির দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য তিনি উপজেলা প্রকৌশলীকে জানিয়েছেন।

এব্যাপারে লোহাগাড়া উপজেলা প্রকৌশলী দিবাকর রায় জানান,শাহপীর সড়ক লোহাগাড়ার জনগুরুত্বপুর্ণ সড়ক হিসেবে পরিচিত। তিনি সড়কটির ভাঙ্গন পরিদর্শন করে গর্তগুলো সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাবনা পাঠাবেন বলেও তিনি জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়তে লোহাগাড়া সদরে চেয়ারম্যান পদে লড়তে চান আবদুস সামাদ আজাদ

লোহাগাড়ায় শাহপীর সড়কের বড় বড় গর্তঃএটি এখন মরণ ফাঁদ!

প্রকাশিত: ০৯:৪১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০