
নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়ায় আধুনিক, উন্নত ও মানসম্মত পরিবেশর সকল সুবিধা নিয়ে যাত্রা শুরু করলো সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত”শাহপীর” রেস্তোরাঁ।
২ অক্টোবর ( শুক্রবার) বেলা ৩টার দিকে উপজলার সদর ইউনিয়নের শাহপীর পাইল্ট উচ্চ বিদ্যালয়ের সামনে আধুনিকমানের এই রেস্তোরাঁটি শুভ উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান,মাটি ও মানুষের নেতা জিয়াউল হক চৌধুরী বাবুল ।
এ সময় তিনি রেস্তোরাঁ পরিচালকদের উদ্দেশ্যে বলেন, এলাকায় এত ভালো মানের একটি রেস্টুরেন্ট চালুর উদ্যোগটি অবশ্যই প্রশংসনীয়।
গ্রাহক সন্তুষ্টি অর্জন করতে গেলে খাবারের মান এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি শাহপীর রেস্তোরাঁর উত্তরোত্তর সফলতা কামনা করেন।
প্রবীণ ব্যবসায়ী বিল্ল্যা পাড়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী কোম্পানীর সভাপতিত্বে
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোটেল রেস্তোরাঁর পরিচালক, তরুণ শিল্পপতি মোহাম্মদ পারভেজ কোম্পানি,দরবেশিয়া জামে মসজিদের সভাপতি,চট্টগ্রাম আজাদ হোটেলের মালিক মুহাম্মদ রফিক উদ্দিন, এম.এ আজিজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শিল্পপতি এম.এ আজিজ উদ্দিন,পুটিবিলা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি আসম দিদার, লোহাগাড়া সদরের মেম্বার প্রার্থী মফিজুর রহমান, সদরের মেম্বার প্রার্থী খাজত আলম,মুহাম্মদ সাহাব উদ্দিন,মুহাম্মদ সেলিম,যুবনেতা নুরুল আলম,ছাত্রনেতা ইনজামামুল হক চৌধুরী যুবরাজসহ অনেকেই।
উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন লোহাগাড়া ইসলামিয়া ফাজিল(ডিগ্রী) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশিষ্ঠ আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.মাহমুদুল হক ওসমানি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 



