ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় লোকালয়ে অজগর সাপ!

রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়ায় লোকালয় থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

৬ জানুয়ারী ( সোমবার) বেলা ১ টার দিকে বড়হাতিয়া ইউনিয়নের মগদিঘীর পাড় এলাকায় বিল থেকে সাপটি উদ্ধার করে স্থানায়ীরা। সাপটি লম্বায় ৮ ফুট আর ওজন প্রায় ১০ কেজি।

স্থানীয় আবদুল করিম জানান, ওই এলাকার হাবিব নামের একজন কৃষক সাপটিকে বিলে দেখতে পায়। সাপটি সে সময় বিলে নড়াচড়া করছিল এ সময় তিনি এলাকাবাসীকে খবর দেন।

সাপ ধরার খবর মুহূর্তে গ্রামে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা এক পলক সাপটিকে দেখতে ভীড় করে। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ও বনবিভাগের লোকজন এসে সাপটিকে সংরক্ষণের দায়িত্ব নেয়।

এ বিষয়ে চুনতি অভয়ারণ্যের বিট কর্মকর্তা এটিএম গোলাম কিবরিয়া জানান, স্থানায়ীদের কাছ থেকে খবর পেয়ে সাপটিকে উদ্ধার করি। সাপটি লম্বায় ৮ ফুট আর ওজন প্রায় ১০ কেজি মত হবে।

তিনি আরো বলেন,এটা যেহুতু লোকলয়ে সে জন্য আমরা অজগর ওই সাপটিকে উদ্ধার করে নিয়ে যাচ্ছি। পরে চুনতি অভয়ারণ্যে বনে অবমুক্ত করা হবে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় লোকালয়ে অজগর সাপ!

প্রকাশিত: ০৫:২৮:০২ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০