ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় রেললাইন এলাকায় বখাটেদের আড্ডা রোধে সাদা পোশাকে পুলিশের অভিযান

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় রেল লাইনের ওপরে বখাটেদের আড্ডা রোধে সাদা পোশাকে অভিযান চালিয়েছে লোহাগাড়া থানা পুলিশ। এসময় বখাটেদের সাথে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে সতর্ক,করে দেওয়া হয়।

৬আগস্ট বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের থানা রাস্তার মাথার পশ্চিম পার্শ্বে আধুনগর আকবরের বিল সংলগ্স রেললাইনের উপরে এ অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমান।

এসময় লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ রবিউল ইসলাম খাঁন সাথে ছিলেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমান বলেন, রেললাইনে বিকেলের সময়ে বখাটেদের উৎপাত বেড়ে যায়, ইভটিজিং এর শিকার হতে হয়, মাদকের আড্ডা চলে এমন অভিযোগ আমাদের কাছে রয়েছে।অভিযোগের পরিপ্রেক্ষিতে  রেললাইন এলাকায় বখাটেদের আড্ডা রোধে সাদা পোশাকে আমরা লোহাগাড়া থানা অভিযান চালিয়েছি। অনেকজনকে জিজ্ঞাসাবাদও করেছি। তিনি আরও বলেন, আমরা বখাটেদের কে সতর্ক করে বলে তাদের কাছে ম্যাসেজ টা হচ্ছে, চলাফেরা করলে সতর্কভাবে করতে হবে। প্রাথমিক ভাবে আমরা অনেককেই সতর্ক করেছি, না মানলে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদক সংক্রান্ত যেকোন  তথ্য দিয়ে লোহাগাড়া থানা পুলিশকে  সহায়তা করুন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় রেললাইন এলাকায় বখাটেদের আড্ডা রোধে সাদা পোশাকে পুলিশের অভিযান

প্রকাশিত: ১০:০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫