
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় রাস্তা পার হতে গিয়ে মোটর সাইকেল দূর্ঘটনায় ভিক্ষুকের মৃত্যু হয়েছে।
১৩ জুলাই(রোববার) সকাল আনুমানিক সাড়ে ১১ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বার আউলিয়া মাজার সংলগ্ন লাকড়ি মিলের সামনে সড়ক দূর্ঘটনাটি ঘটেছে।
নিহতের নাম মোঃ আবদুল হাফেজ (৫০)। তিনি পুটিবিলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ সোনাইরা বাপের বাড়ির মৃত ফৌজল কবির’র পুত্র।
স্থানীয় ইউপি সদস্য ইসহাক বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে আবদুল হাফেজ ভিক্ষা করছিল।লাকড়ি মিলের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় পদুয়ার দিক থেকে আসা একটি মোটর সাইকেলের ধাক্কায় তিনি সড়কের পার্শ্বে ছিঁটকে পড়েন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওইখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। চমেক হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাহিদ হাসান বলেন, সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত ১ জন ভিক্ষুককে কমপ্লেক্সে আনা হয়েছিল। অবস্থা আশংকাজনক হওযায় তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহবুবুর রহমান জানান, তিনি ঘটনাটি শুনেছেন। ১ জন অসহায় ভিক্ষুক হিসেবে তার আত্মীয়-স্বজন ও স্থানীয় ভিক্ষুকটির মরদেহ বাড়িতে নিয়ে দাফনও করে ফেলেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















