ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় রাইচমিল থেকে অজগর সাপ উদ্ধার,চুনতি অভয়ারণ্যে অবমুক্ত

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় দেড় বছরের বয়সী তিন কেজি ওজনের প্রায় সাড়ে ৬ফুট লম্বা একটি বার্মিজ অজগর সাপ উদ্ধার করেছে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিট।

১৭মে (রোববার) বেলা সাড়ে ১২টার দিকে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখের নির্দেশনায় চুনতি অভয়ারণ্য বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদারের নেতৃত্বে বনবিভাগের একটি টিম উপজেলার বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের পার্শ্বে একটি রাইচ মিল থেকে অজগর সাপটি উদ্ধার করে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়।

চুনতি অভয়ারণ্য বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার বলেন,চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের পার্শ্বের একটি রাইচমিলে মাঝারি আকারের একটি বার্মিজ অজগর সাপ দেখতে পেয়ে এলাকার লোকজন সংশ্লিষ্ট পদুয়া বন রেঞ্জকে খবর দিলে পদুয়া রেঞ্জের সহযোগিতায় দেড় বছরের বয়সী তিন কেজি ওজনের প্রায় সাড়ে ৬ফুট লম্বা একটি বার্মিজ অজগর সাপটি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রামের চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্তৃক সাপটি উদ্ধার করা হয়। পরে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

লোহাগাড়ায় রাইচমিল থেকে অজগর সাপ উদ্ধার,চুনতি অভয়ারণ্যে অবমুক্ত

প্রকাশিত: ০৭:০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬