
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আসামি আবু তাহের ও অস্ত্রসহ বাবুল কে আটক করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোররাত ৪টার দিকে যৌথবাহিনী চাকফিরানী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের দুজনকে আটক করে।
আটক কালা বাবুল (৩৫) উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চাকফিরানী এলাকার মো. ইউনুসের পুত্র এবং আবু তাহের(৬৫) সন্ত্রাসী তৌহিদের পিতা ও মৃত আনু মিয়ার পুত্র মামলার চার্জশীটভূক্ত আসামি।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী এলাকায় সন্ত্রাসী কালা বাবুলের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় তার বাড়ি থেকে ১টি এলজি, ২টি কার্তুজ, ৭টি রাম দা ও ৪টি মোবাইল উদ্ধার করা হয়েছে।
একই এলাকায় সন্ত্রাসী গ্রুপ তৌহিদ বাহিনীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্ত্রাসী তৌহিদের পিতা ও মৃত আনু মিয়ার পুত্র মামলার চার্জশীটভূক্ত আসামি আবু তাহেরকে (৬৫) গ্রেপ্তার করা হয়েছে।
আটকের পর দুজনকে লোহাগাড়া থানায় হন্তান্তর করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবদুল জলিল জানান, অস্ত্রসহ গ্রেপ্তার কালা বাবুলের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটককৃত দুজনকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 



















