ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ পলাতক আসামী শফিক আটক

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে একাধিক ডাকাতি, হত্যা চেষ্টা এবং অবৈধ অস্ত্রের মামলার পলাতক আসামি মো‌ঃ শফিকুল ইসলাম সাইদুল্লাহ(৪০) কে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৪টি দেশীয় তৈরী ধারালো অস্ত্র রামদা উদ্ধার করা হয়।

আটক শফিক উপজেলার পদুয়া ইউনিয়নের লালারখিল এলাকার মৃত আলী হোসেনে পুত্র।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চরম্বায় তার বসতঘরে অভিযান চালিয়ে যৌথবাহিনী তাকে গ্রেপ্তার করে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে শফিকুর রহমানকে গ্রেপ্তার করে। এ সময় তার বসতঘর থেকে ৪ টি দেশীয় ধারালো অস্ত্র রামদা উদ্ধার করা হয়। তাকে উদ্ধার করে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়।

লোহাগাড়া থানার ওসি আবদুল জলিল জানান, আটক শফিকুল ইসলাম ডাকাতি, হত্যা চেষ্টা এবং অবৈধ অস্ত্রের মামলার পলাতক আসামি।তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং শনিবার (৭ ফেব্রুয়ারি) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ পলাতক আসামী শফিক আটক

প্রকাশিত: ০৩:৩২:৫৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬