
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ১শত এক পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি অ্যান্ড্রয়েড মোবাইল সেট, ১টি বাটন মোবাইল সেট, ১টি বাটন মোবাইল সেট, মাদক বিক্রির মোট ৮ হাজার ২শত টাকা জব্দ করা হয়।
শুক্রবার (২৭ জুন) রাত সোয়া ১১ টার দিকে উপজেলার পদুয়া ইউপিস্থ মাষ্টারপাড়া গ্রামের জনৈক আব্দুল সবুরের বসতবাড়ির সামনে রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন সাতকানিয়া উপজেলার চিব্বাড়ি করইয়ানগর মিঁয়াচান পাড়ার নওশা মিয়ার পুত্র মোহাম্মদ মামুনুর রশিদ (৪৫) এবং উপজেলার পদুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাষ্টার পাড়ার মোঃ আব্বাস মিয়ার পুত্র মোঃ রিদোয়ান (২৪)।
থানা সুত্রে জানা যায়, উপজেলার পদুয়া এলাকায় ইয়াবা কেনা-বেচা হচ্ছে সেনাবাহিনীর এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লোহাগাড়া আর্মি ক্যাম্পে কর্মরত ক্যাপ্টেন ওলিদ বিন মওদুদের নেতৃত্বে অন্যান্য সেনা সদস্যের একটি টিম এবং লোহাগাড়া থানা পুলিশসহ পদুয়া মাষ্টারপাড়া গ্রামে জনৈক আব্দুল সবুরের বসতবাড়ির সামনে রাস্তার উপর যৌথ অভিযানে চালানো হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ দুজনকে আটক করা হয়।অভিযানের টের পেয়ে আলমগীর মিয়া (২৩) নামের অপরজন আরেকজন কারবারি পালিয়ে যায়।আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজ্জু করা হয়েছে এবং শনিবার সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















