দেশবাংলা ডেস্কঃ
লোহাগাড়া উপজেলা যুবলীগ নেতা মিকরাজ উদ্দিন পিন্সুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ ৩ মার্চ বিকালে লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশন প্রাঙ্গনে লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগ, ছাত্রলীগের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন লোহাগাড়া সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি মমতাজ উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মিজবাহ উদ্দিন,যুবলীগ নেতা শাহনেওয়াজ,নজরুল ইসলাম লিটন, ইসমাইল চৌধুরী,ইউছুপ কবির,মোঃ সুমন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিহান পারভেজ চৌধুরী,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক তৌহিদুল হাসান,মোরশেদুল আলম নিবিল,ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সাদ্দাম, ইফতেখার উদ্দিন তুষার,সাকিবুল হাসান লাভলু, সেলিম উদ্দিন,মোজাম্মেল,মিসকাতুর রহমানসহ উপজেলা যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য,২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে কোতোয়ালী থানায় উপজেলা যুবলীগ নেতা মিকরাজ উদ্দিন পিন্সুকে ৯ নং আসামী করে মামলা দায়ের করা হয়। সেদিন পিন্সু বাড়িতে ছিলেন বলে জানান নেতাকর্মীরা।অবিলম্বে তারা যুবলীগ নেতা পিন্সুর মামলা প্রত্যহারের জোর দাবি জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















