
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিসিয়ান স্যাম্পল রাখার দায়ে দুটি ফার্মেসীতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দুটি মামলায় মোট ১৫হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
৩১জুলাই দুপুর ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ,সাইফুল ইসলাম।
অভিযানকালে লোহাগাড়া উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ শের আলী, অফিস সহকারি জয়সহ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ,সাইফুল ইসলাম বলেন, লোহাগাড়ায় সাউন্ড হেলথ হাসপাতালের দুটি ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিসিয়ান স্যাম্পল রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারামতে দুটি মামলায় ১৫হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















