ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় মুরগীর ফার্মের আড়ালে প্রতারণা “সিলিন্ডারে গ্যাসের বদলে বাতাস” এক ব্যক্তিকে  ৬মাসের জেল

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় প্রতারণার আশ্রয় নিয়ে গ্যাস সিলিন্ডারে অর্ধেক গ্যাস,বাকি অর্ধেক বাতাস ভর্তি করে বাজারজাত করার দায়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় একজনকে ৬মাসের জেল প্রদান করা হয়। হাওয়ার মেশিনসহ অন্যান্য যন্ত্রপাতি জব্দ করা হয় এবং ফায়ার সার্ভিসের টিম জব্দকৃত সিলিন্ডারগুলো নিষ্ক্রিয় করে দেয়।

দন্ডপ্রাপ্তের নাম মোঃ ইলিয়াছ(২৫)। সে উপজেলার কলাউজান খালেদাদ খাঁন পাড়া এলাকার আবদুল শুক্কুরের পুত্র।

২জুলাই বেলা ৩টার দিকে উপজেলার কলাউজান তেলিপুকুর পাড়স্থ খালেদাদ খাঁন মসজিদ সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতে এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল।

অভিযান কালে কলাউজান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আলম ভুট্টু, লোহাগাড়া থানার এসআই জহিরুল ইসলাম, লোহাগাড়া ফায়ার সাভির্সের স্টেশন অফিসার আজাদুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের আরাফাত সহ লোহাগাড়া থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা, ভূমি অফিসের স্টাফরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল বলেন,বাহিরে মুরগির ফার্ম কিন্তু ভিতরে একটা মেশিনের মাধ্যমে সিলিন্ডারে হাওয়া আর অল্প গ্যাস দিয়ে বসুন্ধরা কোম্পানীসহ বিভিন্ন ব্রান্ডের বোতল ব্যবহার করে সেখানে স্টিকার লাগিয়ে বাজারজাত করছিল একটি চক্র।এটি বড় ধরণের প্রতারণা। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব কাজের সাথে সম্পৃক্ত পাওয়ায় মোঃ ইলিয়াছকে ভোক্তা অধিকার আইনে ৫২ ও ৫৩ ধারামতে ৬মাসের কারাদণ্ড প্রদান করা হয়।অভিযানে।হাওয়ার মেশিনসহ অন্যান্য যন্ত্রপাতি জব্দ করি এবং ফায়ার সার্ভিসের টিমের মাধ্যমে জব্দকৃত সিলিন্ডারগুলো নিষ্ক্রিয় করে দেয়া হয়। এ অভিযানে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান বলেন, মুরগীর ফার্মের ভিতরে অবৈধভাবে গ্যাসের ব্যবসা। নামিদামি ব্রান্ডের বোতল ব্যবহার করে প্রতারণার আশ্রয় নিয়ে গ্যাস সিলিন্ডারে গ্যাসের বদলে হাওয়া দিয়ে বাজারজাত করছিল একটি চক্র। এমন অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচলনা করে ইলিয়াছকে ৬মাসের জেল প্রদান করা হয়। এ অভিযান জনস্বার্থে আগামীতে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য,গতকাল দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কলাউজান তেলিপুকুর পাড়স্থ খালেদাদ খাঁন মসজিদ সংলগ্ন এলাকায় ইলিয়াছের মুরগীর ফার্মে অবৈধভাবে প্রতারণার আশ্রয় নিয়ে গ্যাস সিলিন্ডারে অর্ধেক গ্যাস,বাকি অর্ধেক বাতাস ভর্তি করে নামি-দামি ব্রান্ডের স্টিকার লাগিয়ে বাজারজাত করছিল একটি চক্র। নির্বাহী্ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল এ অভিযান পরিচালনা করে সিলিন্ডার ও হাওয়ার মেশিনসহ অন্যান্য যন্ত্রপাতি জব্দ করে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় মুরগীর ফার্মের আড়ালে প্রতারণা “সিলিন্ডারে গ্যাসের বদলে বাতাস” এক ব্যক্তিকে  ৬মাসের জেল

প্রকাশিত: ১১:৪৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫