ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় অর্ধগলিত অবস্থায় এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের লাশ উদ্ধার করেছে লোহাগাড়া থানা পুলিশ।

২৬জুন(বৃহস্পতিবার ) বিকেল ৪টার দিকে নিহতের বাড়ীর পাশে একটি টিনের পরিত্যক্ত বাড়ী থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

স্হানীয় ইউপি সদস্য মোঃ বেলাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের নাম মোহাম্মদ ইলিয়াছ(৬৫)।সে উপজেলার সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উকিলের পাড়ার বাসিন্দা ওবাইদুল মতিনের পুত্র।

জানা যায়, বিগত ৩০ বছর ধরে মানসিক ভারসাম্য অবস্থায় ছিল, গত ৩০ বছর আগে তিনি একটি বিয়েও করেছিলেন তবে বেশিদিন সংসার করতে পারেনী। প্রায় সময় ১০-১৫ দিন নিখোঁজ থাকত, পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে নিয়ে আসত, এরই ধারাবাহিকতায় গত ১৫-২০ দিন ধরে সে নিখোঁজ ছিল, অনেক খোজাখুজি করেও তাঁকে পাওয়া যায়নি, হঠাৎ স্থানীয়রা বাড়ীর পাশে পুকুর পাড়ে একটি পরিত্যক্ত ঘর থেকে লাশের পচা গন্ধ পেয়ে লোহাগাড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।

লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার জাহেদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে লাশটি অনেক আগেই মারা গেছে, মৃতদেহটি শরীরের বেশির ভাগ অংশ পচন ধরেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য,মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

প্রকাশিত: ১০:০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫