ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় মাদ্রাসা শিক্ষক কর্তৃক অপহরণকৃত শিশুকে উদ্ধার,সেই শিক্ষককে গ্রেফতার

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় ১০ বছর বয়সী এক শিশুকে অপহরণের পর আবাসিক হোটেলে আটকে রেখে ধর্ষণের ঘটনায় এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ।

(১২ জুলাই) শনিবার ভোর সাড়ে ৩টার দিকে কক্সবাজারের চকরিয়া পৌরসভার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ওই মাদ্রাসা শিক্ষককে আটক এবং ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে লোহাগাড়া থানা পুলিশের একটি দল।

আটককৃতের নাম বেলাল উদ্দিন(৩০)।সে কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের শীলখালি সবুজপাড়া এলাকার নুরুল আলমের ছেলে। তিনি লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের কামার দিঘীর পাড় এলাকায় মিফতাহুল উলুম মাদ্রাসা ও হেফজখানা নামে একটি মাদ্রাসার শিক্ষক। ভুক্তভোগী শিশুটি ওই মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।

পুলিশ সুত্রে জানা যায়, গতকাল শুক্রবার দুপুরে বেলাল উদ্দিন শিশুটিকে মাদ্রাসা থেকে অপহরণ করে চকরিয়া পৌরসভার একটি আবাসিক হোটেলে নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে ধর্ষণ করে এবং কাউকে এ ঘটনা জানালে হত্যা করা হবে বলে শিশুটিকে হুমকি দেয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আরিফুর রহমান বলেন, অপহরণের আগেও শিক্ষক বেলাল উদ্দিন শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেছে। পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ করে দায়ের করা অভিযোগের ভিত্তিতে অপহরণ ও শিশু নির্যাতন আইনে মামলা রুজু করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো করা হয়েছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় মাদ্রাসা শিক্ষক কর্তৃক অপহরণকৃত শিশুকে উদ্ধার,সেই শিক্ষককে গ্রেফতার

প্রকাশিত: ০৬:২৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫