ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে মাদকসেবীকে দেড়সাসের কারাদণ্ড

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় মাদক সেবনের অপরাধে এক যুবককে দেড় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তিন হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো অতিরিক্ত সাতদিনের  কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পদুয়া হাসপাতাল সড়ক এলাকায় লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেন।

দল্ডপ্রাপ্ত মাদক সেবীর নাম মোহাম্মদ ইকবাল হোসেন (২২)। সে উপজেলার পদুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের  তেওয়ারীখিল এলাকার রফিকুল ইসলামের পুত্র।

জানা যায়, গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাস্তার মুখ এলাকায়  সেনাবাহিনী এবং পুলিশ যৌথ চেকপোস্ট বসায়। চেকপোস্ট বসিয়ে তল্লাশি করার সময় মাদকসেবী মোহাম্মদ ইকবালকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। অভিযুক্ত তার দোষ স্বীকার করেন। স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জেল প্রদান করা হয়।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সাইফুল ইসলাম বলেন,
ইকবাল নামে এক যুবক নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিঘ্নিত করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী দেড় মাসের বিনাশ্রম কারাদণ্ড,  একই সাথে তিন হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো অতিরিক্ত সাতদিনের  কারাদণ্ড দেওয়া হয়েছে।  এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে মাদকসেবীকে দেড়সাসের কারাদণ্ড

প্রকাশিত: ০১:৪০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫