ঢাকা ০৪:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় মাটি কাটার অভিযোগে ৩টি এস্কেভেটর জব্দ

লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়ায় ভ্রাম্যমান আদালত চালিয়ে মাটির কাটার ৩টি এস্কেভেটর জব্দ করা হয়েছে।
২৫ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় উপজেলার পশ্চিম কলাউজান ফতেহ আলী পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ।

জানা যায়, ইট তৈরির কাঁচামাল হিসেবে কৃষিজমির টপসয়েল কেটে নেয়ার সংবাদে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে এস্কেভেটর ফেলে পালিয়ে যায় শ্রমিকরা। জব্দকৃত এস্কেভেটর ৩টি স্থানীয় ইউপি সদস্য আবদুল জব্বারের জিম্মায় রয়েছে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩টি এস্কেভেটর জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় মাটি কাটার অভিযোগে ৩টি এস্কেভেটর জব্দ

প্রকাশিত: ০৮:৩৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯