ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় মহাসড়কের পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার!

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলা পরিষদের দক্ষিণে ব্রিজের সামনে এলাকা থেকে আকতার কামাল (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে দোহাজারি হাইওয়ে থানা পুলিশ।

২মে (শুক্রবার) সকালে সাড়ে ৯টার দিকে উক্ত এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছে বলে দোহাজারি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা নিশ্চিত করেছেন।

নিহত আকতার কামাল উপজেলার চুনতি ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ বহদ্দার বাড়ির মৃত আবুল বশরের পুত্র এবং তিনি মানসিক ভাবে ভারসাম্য হীন বলে জানা গেছে।

নিহতের মামাত ভাই নুরুল কিবরিয়া সাকিব জানান, আকতার কামাল কোন বিয়ে সাদি করে নাই। দীর্ঘ ২৫বছর ধরে মানসিক ভারসাম্য হীন। সে বাড়িতে মাঝে মধ্যে আসে,তবে বিভিন্ন এলাকায়,চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ থেকে জাঙালিয়া এলাকায় ঘুরাঘুরি করে থাকে। পুলিশ আমার ভাইয়ের লাশ উদ্ধার করে আমাদের কে খবর দিলে আমরা লাশ বাড়িতে নিয়ে আসি। তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বলে জানতে পেরেছি।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আনিকা তাসনিন জানান, দোহাজারি হাইওয়ে পুলিশের একটি টিম আকতার কামাল নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। যেহেতু উক্ত ব্যক্তির মগজ বের হয়ে গেছে এবং হাট্টি ভেঙে গেছে। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলেও তিনি জানান।

দোহাজারি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা জানান, মহাসড়কের পাশে লাশ পড়ে আছে খবর শুনে লাশটি উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। আকতার কামাল দীর্ঘদিন ধরে মানসিক ভাবে ভারসাম্যহীন বলে পরিবারের পক্ষ থেকে জানতে পেরেছি। চিকিৎসকও নিশ্চিত করেছে তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তার শরীরে বিভিন্ন অংশে ভেঙে গেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় আমরা তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় মহাসড়কের পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার!

প্রকাশিত: ১২:২১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫