ঢাকা ০১:১০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভা

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্প্রতিবার সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পাবলিক হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা কৃষি বিভাগের উপ-কৃষি কর্মকর্তা সরওয়ার আলম ও শিক্ষিকা লায়লা বিলকিসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবদুল জলিল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ ইকবাল হোসাইন, লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার,যুদ্ধকালীন কমান্ডার মোস্তফিজুর রহমান চৌধুরী।

সভায় মহান মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয় এবং বীর মুক্তিযোদ্ধাদের অবদানগুলো গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, সাংবাদিক, শিক্ষক ও সকল মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

একই দিন সকাল ৯টার দিকে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিক কর্মসূচিতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিনের সূচনা করা হয়। এ উপলক্ষে পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, গ্রাম পুলিশ, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট ও গার্লস গাইডের চিত্তাকর্ষক কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন অনুষ্ঠিত হয়।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

লোহাগাড়ায় মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভা

প্রকাশিত: ০২:১৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬