
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় বিএনপির বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।১৬ ডিসেম্বর বেলা ৩টার দিকে লোহাগাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দের আয়োজনে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ পুরাতন বিওসি এলাকা থেকে শুরু হয়ে মহাসড়ক হয়ে উপজেলা পরিষদ প্রাঙন এলাকা এসে শেষ হয়। পরে উপজেলা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতারা।
চট্টগ্রাম-১৫( লোহাগাড়া-সাতকানিয়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক লায়ন নাজমুল মোস্তফা আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য যথাক্রমে এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান চৌধুরী , সালাউদ্দিন উদ্দিন চৌধুরী সোহেল, ফৌজুল কবির ফজলু।
অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















