রায়হান সিকদার,লোহাগাড়াঃ
নিজ আঙ্গিনায় পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্হ রাখি“ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মসক নিধন ও মশাবাহিত রোগ প্রতিরোধ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান চালানো হয়। এ উপলক্ষে ২৯জুলাই সোমবার সকাল ১০টায় লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে এক শোভাযাত্রা র্যালি, মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্টিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: জিয়াউল হক চৌধুরী বাবুল, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পদ্মাসন সিংহ, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা: মুহাম্মদ হানিফ, কৃষি অফিসার মনিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী প্রতিপদ দেওয়ান, মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক, মোসলেম উদ্দিন, সহকারী প্রোগ্রামের মো: তানিম রহমান, সমাজ সেবক প্রবাসী মাহমদুল হক বাবুল, ঠিকাদার মুহিউদ্দিন চৌধুরী ভুট্টু,শিক্ষিকা স্বপ্না দেবীসহ বিভিন্ন বিদ্যালয়েয় প্রধান ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ডেঙ্গু জ্বরের ভয়াবহতা ও সচেতনতামূলক বক্তব্য লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ তৌছিফ আহমদ বলেছেন,
মসক নিধন ও মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য আমাদের উচিৎ প্রতিটি স্থান পরিস্কার পরিচ্ছন্ন রাখা। আমাদের বাসা বাড়িতে ফুল গাছের টবের পানি এবং বাড়ির কোনায় যেন পানি জমতে না দেয়া হয়৷ দীর্ঘদিন যাবৎ জমে থাকা পানি থেকে উৎপন্ন হচ্ছে কোটি কোটি মশা। অপরিচ্ছন্নতার কারনে দিন দিন মশার উৎপাত বেড়েই চলেছে। সাথে বাড়ছে মশাবাহিত রোগ৷ আর এটা নিধনের জন্যই আমাদের সকলকে সচেতন হতে হবে এবং সকলকে নিজ নিজ স্থান থেকে পরিস্কার পরিচ্ছন্ন থাকার আহবান জানান তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 



















