
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সারা দেশের মতো শিশুদের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
রোববার(২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. বায়োজিদ-বিন-আখন্দ।
এ সময় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল ইফরান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডা. নুসরাত জাহান, ডা. রোজি সিদ্দিকি, উপজেলা সেনিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোহাম্মদ আকতারুজ্জামান চৌধুরী রবি ও সকল চিকিৎসকবৃন্দ,সিনিয়র স্টাফ নার্স-কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, দিনব্যাপী এ কর্মসূচিতে লোহাগাড়া উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সি শিশু নীল রঙের ৫ হাজার ৫০২ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি লাল রঙের শিশুকে ৪২ হাজার ২৬৮ জনসহ মোট ৪৭হাজার ৪৬৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
