
রায়হান সিকদার,নিজস্ব প্রতিবেদকঃ
মুজিব বর্ষের আহবান
“লাগাই গাছ বাড়ই বন” জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশ ব্যাপী ১কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে লোহাগাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি ও বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
২৩জুলাই (বৃহস্পতিবার) সকালে পদুয়া বন বিভাগের আয়োজনে বনরেঞ্জ অফিস চত্বরে বৃক্ষরোপন করেন চট্টগ্রাম-১৫(সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য, বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।

এবং জলবায়ু বিরুপ প্রভাব মোকাবেলায় সারাদেশব্যপী বনায়নের লক্ষ্যে চারা উত্তোলন শীর্ষক প্রকল্পের আওতায় সাংসদ প্রফেসর ড.নদভীর বরাদ্দকৃত হতে চারা বিতরণ কর্মসূচিরও উদ্বোধন করেছেন প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।

এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জেয়াউল হক চৌধুরী বাবুল,লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকের হোসাইন মাহমুদ,পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা সরওয়ার জাহান, উপজেলা আওয়ামীলীগ নেতা এইচ এম গনি সম্রাট, আব্দুল জব্বার, মিয়া মোহাম্মদ শাহজাহান, উপজেলা যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিন, যুগ্ম আহবায়ক ফজলে এলাহী আরজু, পদুয়া ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন, চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদিন, চরম্বা ইউপি চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ শফিকুর রহমান, কলাউজান ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুল ওয়াহেদ, আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম ইউনুছ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মোহাম্মদ মিজানুর রহমান মিজান,যুবলীগ নেতা জয়নুল আবেদীন, মিকরাজ উদ্দিন পিন্সু,আদেল চৌধুরী, রবিউল ইসলাম রুবেল, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুজিবুল হক টিটু, উপজেলা ছাত্রলীগ নেতা আসিফ ইফতেখার, শফিউল ইসলাম জুয়েল, দেলোয়ার হোসেন বেলাল প্রমুখ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















