
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ আমির খাঁন চৌধুরী পাড়ায় পারিবারিক কলহের জের ধরে বিষপানে এক ট্রাক চালক আত্মহত্যা করেছে বলে সংবাদ পাওয়া গেছে।
১১ জুলাই(শুক্রবার) সকাল আনুমানিক সাড়ে ১১ টায় এ আত্মহত্যার ঘটনাটি ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবু হেনা মোস্তফা কামাল।
নিহত ট্রাক চালকের নাম মোঃ শহীদুল ইসলাম (২৫)। সে ওই এলাকার আবু তাহের এর ছেলে।
সূত্রে জানা গেছে, ট্রাক চালক শহীদুল ইসলাম পারিবারিক কলহের জের ধরে শুক্রবার সকালে বাড়ির পার্শ্বে একটি বাঁশ-ঝাড়ের ভেতরে গিয়ে বিষপান করে। এরপর স্বজনেরা বিষপানের বিষয় জানতে পারলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া যায়। তার অবস্থা আশংকাজনক দেখা দিলে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার দিন দুপুর ২টার দিকে চমেক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য আবু হেনা মোস্তফা কামাল বলেন, তার পরিবারের পক্ষ থেকে জানতে পেরেছি সকালে বাড়ির পার্শ্বে মাঠে ফু্টবল খেলছিল। শহীদুল ইসলাম প্রেম করে বিয়ে করেছে, সেটি তার পরিবার মেনে নিচ্ছিল না।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমান বলেন, লাশটি চমেক হাসপাতালে রয়েছে।ওখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা লাশের সুরতহাল করবে।ওখান থেকে আমাদের কাছ থেকে রিপোর্ট চাইবে পরবর্তীতে চমেকে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সাথে সমন্বয় করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















