
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলা শাখার আয়োজনে র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি অধ্যাপক হামিদুর রহমানের সভাপতিত্বে সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক মাস্টার ফারুক হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মং এছেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী(এলজিইডি) কাজি ফাহাদ বিন মাহমুদ,চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম রফিকুল ইসলাম খাঁন, লোহাগাড়া শাহপির পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর, আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন, বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ মহসিন, চট্টগ্রাম জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট রেজাউল করিম, সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ নুরুচ্ছাফা,সহ-সভাপতি অ্যাডভোকেট নওশাদ আলী, সহ-সভাপতি প্রকৌশলী মামুন উদ্দিন, আইকর আইনজীবি কুতুব উদ্দিন, ব্যবসায়ী ও সমাজসেবক নুরুল ইসলাম সিকদার,প্রজন্ম লোহাগাড়ার সেক্রেটারি শাহাব উদ্দিন।
অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, মাস্টার মোকতারুল আলম,চুনতি ইউপি সদস্য এনতেজার হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া শাখার সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নানসহ জনপ্রতিনিধি,সাংবাদিক ও শিক্ষকসহ বাংলাদেশ মানবাধিকার কমিশনের উপজেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সরকার এবং আমাদের প্রতিটি সচেতন মানুষের উচিত মানবাধিকার রক্ষায় আমাদের সবাইকে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করার। শুধু অবকাঠামো উন্নয়ন দিয়ে দেশের সামগ্রিক উন্নতি সম্ভব না। দেশের প্রতিটি মানুষের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা পেলেই দেশের সত্যিকারের উন্নয়ন হবে।
অনুষ্ঠান শেষে উপজেলা সদরের রশিদার পাড়ার বাসিন্দা মরহুম ওহাজারির পুত্র, ক্যান্সার রোগে আক্রান্ত আজিজুল হক (৬৫) কে বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলা শাখার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















