ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল আল রাজ

রায়হান সিকদারঃ

সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অবাধ, সুষ্ঠ ও সুশৃংঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল একেএম আলিম আল রাজ।

৩০ সেপ্টেম্বর ( মঙ্গলবার) সন্ধ্যায় তিনি এসব পূজামন্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও পূজা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন,পূজামন্ডপের কমিটির হাতে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

পরিদর্শনকালে বাংলাদেশ নৌ বাহিনীর
কমান্ডার অদ্বৈতানন্দ দাশ (এল),পিএসসি,বিএন, বাংলাদেশ সেনাবাহিনী ২৬- ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ ভুমেদ্বীন, বাংলাদেশ সেনাবাহিনী লোহাগাড়া জোন কমান্ডার মেজর আহসানুল করিম রাঈম, ডাঃ শৈবাল দাশ রানা , কলাউজান ইউপি প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম ভূট্টো, লোহাগাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি(ভারপ্রাপ্ত) মৃণাল কান্তি মিলন মেম্বার,যুগ্ন সাধারণ সম্পাদক পলাশসহ পূজা কমিটির নেতৃবৃন্দ ও পূজা মন্ডপ কমিটির সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন।

পূজা মণ্ডপ পরিদর্শন কালে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল একেএম আলিম আল রাজ বলেন,পূজা মন্ডপে সার্বিক নিরাপত্তা বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে, বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশাি পুলিশ,আনসার,গ্রাম পুলিশরাও নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। আপনারা নির্ভয়ে পূজা পালন করুন,বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের পাশে থাকবে। তিনি আরও বলেন,লোহাগাড়ার সংখ্যালঘু সম্প্রদায়সহ সাধারণ মানুষের জানমাল এবং ধর্মী উপসানালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল আল রাজ

প্রকাশিত: ১০:১৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫