
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশুর নাম হাফেজ মো: সাজিদ।
মঙ্গলবার (২৪ জুন) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সাতগড়িয়া পাড়ার মাদ্রাসা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শিশু সাজিদ উপজেলার আধুনগর ইউনিয়নের মো: আজাদের পুত্র। সে ছোটবেলা থেকে তার নানার বাড়ি লোহাগাড়া সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাতগড়িয়া পাড়ায় তার নানা আবুল হোসেনের বাড়িতে থাকত এবং সেখানে থেকেই পড়ালেখা করছিল।
সে হাফেজে কোরআন সম্পন্ন করে বর্তমানে লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা গেছে।
নিহতের নানা আবুল হোসেন জানান, প্রতিদিনের মত সে মাদ্রাসা থেকে ফিরে খাওয়া দাওয়া শেষ করে খেলার জন্য বের হয়। হঠাৎ মাদ্রাসা এলাকায় একটি শিশু পুকুরে পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার আনিকা তাসনিন জানান, সাজিদ নামে এক শিশুকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনেরা। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
























