ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় বিক্রয় নিষিদ্ধ রাধুনীর ধনিয়া ও জিরার গুড়া জব্দ

রায়হান সিকদার,লোহাগাড়াঃ

লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশনে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ ৫ কেজি ২৩৫ গ্রাম ধনিয়ার গুড়া ও ১ কেজি ৮৬০ গ্রাম জিরার গুড়া জব্দ করা হয়েছে। ২ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ শের আলী।

জানা যায়, লোহাগাড়া সদরের আমিরাবাদ স্কুল রোডের তানভির ষ্টোর থেকে রাধুনীর ৩ হাজার গ্রাম ধনিয়ার গুড়া ও ৬২৫ গ্রাম জিরার গুড়া, আলুরঘাট রোডের মাষ্টার সুপার শপ থেকে রাধুনীর ১৩৫ গ্রাম ধনিয়ার গুড়া ও ১৫০ গ্রাম জিরার গুড়া, জমির ষ্টোর থেকে রাধুনীর ৬০০ গ্রাম ধনিয়ার গুড়া ও ৫০০ গ্রাম জিরার গুড়া, ফরিদ ষ্টোর থেকে রাধুনীর ১৫শ গ্রাম ধরিয়ার গুড়া ও ৫৮৫ গ্রাম জিরার গুড়া জব্দ করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ শের আলী জানান, বাংলাদেশ স্ট্যান্ডার্স অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ও হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ ২১ ব্র্যান্ডের পণ্যের বিরুদ্ধে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গত ১৩ জুন ২০১৯ এর আদেশ মোতাবেক এ অভিযান করা হয়।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়া সদরের জামায়াতের সাবেক প্রচার সম্পাদক মরহুম সেলিমের স্বরণে দোআ ও ইফতার মাহফিল

লোহাগাড়ায় বিক্রয় নিষিদ্ধ রাধুনীর ধনিয়া ও জিরার গুড়া জব্দ

প্রকাশিত: ০২:৫৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯