রায়হান সিকদার,লোহাগাড়াঃ
লোহাগাড়া উপজেলার চুনতিতে দেশ ট্রাভেলস পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সাথে সিএনজিে মুখোমুখি সংঘর্ষে মো: সাইফুল ইসলাম (২৮) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন।
শনিবার (২৭ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি হাজী রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
চুনতি পুলিশ ফাঁড়ির এস আই পীযূষ চন্দ্র সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সাইফুল ইসলাম উপজেলার কলাউজান ইউনিয়নের আদার চর এলাকার মো: ইসমাঈলের পুত্র। এ ঘটনায় সিএনজিতে থাকা এক যাত্রী আহত হয়েছেন।তবে তাৎক্ষণিক তার নাম ঠিকানা পাওয়া যায়নি।
চুনতি পুলিশ ফাঁড়ির এস আই পীযূষ চন্দ্র সিংহ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখি দেশ ট্রাভেলস পরিবহনের একটি বাস মহাসড়কের চুনতি হাজী রাস্তার মাথায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে প্রাণ হারায় সিএনজি চালক সাইফুল ইসলাম ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















