ঢাকা ০২:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় বাসি ও পচা মাংস জব্দ, কেরোসিন দিয়ে ধ্বংস

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় ২০কেজি বাসি ও পচা মাংস জব্দ করা হয়েছে এবং সেগুলো কেরোসিন দিয়ে ধ্বংস করে দেওয়া হয়।

২৩আগস্ট(শনিবার) বেলা ১২টার দিকে উপজেলা সদরে বটতলী স্টেশন এলাকায় মাংস দোকানে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ শের আলীর নেতৃত্বে এসব মাংস জব্দ করে ধ্বংস করে দেয়।

এসময় লোহাগাড়া শহর পরিচালনা কমিটির আহবায়ক কাজি মাওলানা নুরুল আলম চৌধুরী ও সদস্য সচিব সরওয়ার আকতারসহ শহর পরিচালনা কমিটির অন্যন্যা সদস্যরা সাথে ছিলেন।

লোহাগাড়া উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ শের আলী বলেন, বটতলী স্টেশনে বিভিন্ন দোকানে বাজার মনিটরিং করছিলাম। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বটতলী কাঁচা বাজারে সাদেকের মাংস দোকানে ফ্রিজের মাংস এনে বিক্রি করছিল। গতকালকের ফ্রিজের মাংসগুলো সকালে এনে ২০কেজির মত বিক্রি করছিল। মাংস গুলো পঁচন,বাসি হয়ে যায়।যেগুলো খাবারের খুব অনুপযোগী ও মানসম্মত নয়। বাসি মাংসগুলো জব্দ করি , বটতলী শহর পরিচালনা কমিটির নেতৃবৃন্দেরকে সাথে নিয়ে সবার উপস্থিতিতে কেরোসিন দিয়ে ২০কেজির মত মাংস ধ্বংস করে দেওয়া হয়।

তিনি আরও বলেন, সাদেক ফ্রিজে মাংসগুলো বাসি,ফ্রিজে সংরক্ষিত মাংস বলে স্বীকারোক্তি দেন এবং ভবিষ্যতে এসব কাজ করবেনা বলে অঙ্গীকার দেন।

শের আলী আরও বলেন, বাসি বা পচা মাংস খেলে খাদ্যে বিষক্রিয়া হতে পারে, তাই এমন মাংস খাওয়া উচিত নয়। বাসি মাংসের প্রধান লক্ষণ হলো তেতো বা পচা গন্ধ, বিবর্ণ বা খসখসে ভাব। এসব মাংস ধ্বংস করে দেওয়া নিরাপদ। এগুলো স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।স্টেশনে নালা পরিস্কার রাখতে ও আটকে না রাখতে নির্দেশনা প্রদান করা হয়। মুরগীর দোকান নির্ধারিত মাছ বাজারের স্হানে সরিয়ে নিতে বলার নির্দেশনাও প্রদান করা হয়। সবাইকে আরও বেশি সচেতন হতে হবে বলেও জানান তিনি।

বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক কাজি মাওলানা নুরুল আলম চৌধুরী বলেন, পঁচা, বাসি মাংস বিক্রি করছিল বটতলী স্টেশনে মাংসের দোকানে। আমরা শহর পরিচালনা কমিটি ও সেনিটারি ইন্সপেক্টর শের আলীকে সাথে নিয়ে গরুর মাংস দোকানে যায়, বাসি,পঁচনশীল ও ফ্রিজে রক্ষিত মাংস বলে স্বীকার করে। পরবর্তীতে সবার উপস্থিতিতে জব্দকৃত মাংসগুলো কেরোসিন দিয়ে ধ্বংস দেওয়া হয়েছে। ভবিষ্যতে এসব কর্মকান্ড করবেন না বলে সেনিটারি ইন্সপেক্টরকে অঙ্গীকার দেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় বাসি ও পচা মাংস জব্দ, কেরোসিন দিয়ে ধ্বংস

প্রকাশিত: ০৫:৩৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫