রায়হান সিকদার,লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় শামিনা আকতার (১৪) নামের দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিয়ে ঠেকালেন থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম।
শামিনা আকতার আমিরাবাদ ইউনিয়নের মধ্যম আমিরাবাদ এলাকার দর্জির কারিগর নেজাম উদ্দিনের মেয়ে।
সুত্রে জানা গেছে, ১৫এপ্রিল (সোমবার) সাতকানিয়া উপজেলার গারাঙ্গীয়ার জালাল আহমদের ছেলে মোরশেদ আলমের সঙ্গে আমিরাবাদ ইউনিয়নের মধ্যম আমিরাবাদ নেজাম উদ্দিনের মেয়ে শামিনা আকতারের বিয়ের দিন-ক্ষণ ঠিক হওয়ার কথা ছিল।বিষয়টি স্থানীয়রা লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলামকে অবহিত করলে তিনি তদন্ত করার জন্য থানার (এসআই) অজয় দেব শীলকে নির্দেশ দেন। তদন্তকারী কর্মকর্তা ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়ার পর পরই স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে মেয়ের বাড়িতে যান লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ জহির উদ্দিন ও এসআই অজয়দেব শীল। নাবালিকার পিতা-মাতাসহ তার আত্মীয়-স্বজনদেরকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বিস্তারিত বুঝান থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ জহির উদ্দিন। শিক্ষার্থী শামিনা আকতার প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবে না মর্মে অভিভাবকের কাছ থেকে মুচলেকা প্রদান করেন।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ জহির উদ্দিন বলেন, লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় বাল্যবিবাহের প্রবণতা বেশি। অভিভাবকদের সঙ্গে কথা বলে বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















