ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় বালু উত্তোলনে প্রতিবাদ করায় অপপ্রচার ও হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় বালু উত্তোলনে প্রতিবাদ করায় অপপ্রচার ও মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে কফিল উদ্দীন’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মিজানুল হক।

১ মে বিকেলে লোহাগাড়া বটতলী মোটর স্টেশনস্থ হালাল ডাইন রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আধুনগর ইউনিয়নের রশিদার ঘোনাস্থ আদর্শ পাড়ার নুরুল ইসলামের পুত্র মিজানুল হক (৩১)।

পেশায় তিনি একজন টমটম চালক। তাঁর প্রতিপক্ষ কফিল একই এলাকার সিরাজুল ইসলামের পুত্র ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিজানুল হক বলেন, তাঁর এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া কূলপাগলি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি সিন্ডিকেট। এতে সংশ্লিষ্ট এলাকার রাস্তা-ঘাট ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হতে থাকে। এ বিষয়ে এলাকাবাসী একত্রিত হয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধ করার জন্য গত ১ জানুয়ারি উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি অভিযোগপত্র দায়ের করেন। এতে বালু উত্তোলনকারী সিন্ডিকেটের প্রধান মোঃ কফিল উদ্দীনসহ সিন্ডিকেটের অন্যরা তাঁর উপর ক্ষিপ্ত হয়। ঘটনার ধারাবাহিকতায় ১ জানুয়ারি বিকেলে পশ্চিম আধুনগর আদর্শ পাড়া সংলগ্ন নেজাম স্টোরের সামনে তাঁকে একা পেয়ে কফিল উদ্দীন ও তার সহযোগিরা তাঁকে মারধর করতে চেষ্টা চালায়। স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে রক্ষা করেন বলে তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করেন। পরবর্তীতে স্থানীয়দের পরামর্শক্রমে তাঁর উপর হামলাকারী কফিল উদ্দীন ও তার সহযোগীর বিরুদ্ধে মিজানুল হক বাদী হয়ে থানায় একটি অভিযোগপত্র দায়ের করেন। অভিযোগপত্রটি পরবর্তীতে নিয়মিত মামলায় রুজু হয়। এতে প্রতিপক্ষ কফিল উদ্দীন ২১ এপ্রিল মিজানুল হক’র নামসহ অজ্ঞাতনামা ৪/৫ জন আছে মর্মে উল্লেখ করে চট্টগ্রাম আদালতে একটি মামলা দায়ের করেন।

উক্ত মামলার হয়রানির হাত থেকে রক্ষা করার জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে সুষ্ঠ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে ওই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিবেশী নুরুল ইসলাম, হারুন মাঝি, আবচার মিয়া, ওবাইদুল্লাহ ও রবিউল হোসেন প্রমুখ।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় বালু উত্তোলনে প্রতিবাদ করায় অপপ্রচার ও হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০১:০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫