ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় বসতঘর ভাংচুরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় জমি দখলের চেষ্টা, হামলা, ভাংচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী ফরিদুল আলম (৫৯) শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় লোহাগাড়া সদরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগগুলো তুলে ধরেন।

ফরিদুল আলমের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তাঁর ছেলে মোহাম্মদ আলমগীর।

তিনি বলেন,লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেহাট ডিসি সড়কস্থ নেওয়াজে টেকের আগে ছারাভিটা এলাকায় ২০০৩ সালে ২৬২৭ ও ২৬২৮ নম্বর কবলামূলে মোট ৩৪ শতক জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন।কিন্তু গত এক বছর ধরে একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাওলার পাড়ার বাসিন্দা কবির আহমদ কন্ট্রাক্টরের ছেলে ও সদর ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের সভাপতি মো. মিনহাজ আহমদ (৩২) রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছেন।

তিনি অভিযোগ করেন, জমি দখলের উদ্দেশ্যে মিনহাজ আহমদ তার কাছে চাঁদা দাবি করেন।দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে গত বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ৫০-৬০ জনের একটি সন্ত্রাসী দলবল নিয়ে তার জমিতে হামলা চালান।

এ সময় জমিতে অবস্থিত টিনের বসতঘরে থাকা তাঁর ছেলে মোহাম্মদ আলমগীরকে মারধর করে জিম্মি করা হয় এবং পার্শ্ববর্তী মঞ্জুরুল আলমের বাড়ির একটি কক্ষে আটকে রাখা হয় বলে অভিযোগ করেন তিনি।
এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী।

তাঁর পরিবারের সদস্যরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং যেকোনো সময় পুনরায় হামলার আশঙ্কা করছেন।এ বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণের পাশাপাশি উপস্থিত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোঃ ফরিদুল আলমসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অপরদিকে,অভিযুক্ত মোঃ মিনহাজ আহমদ বলেন, এটা মিথ্যা, ভিত্তিহীন। আমাদের জায়গায় আমরা কাজ করেছি।আমার খতিয়ান আছে। আমি কারো জায়গা দখল করিনি। প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে ষড়ষন্ত্র চালিয়ে যাচ্ছে বলেও দাবী করেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় বসতঘর ভাংচুরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০২:৫৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬