
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা আর উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নেওয়া হয়েছে।
নানা রঙের সাজ, মুখোশ, প্ল্যাকার্ড আর ঐতিহ্যবাহী উপকরণের সমন্বয়ে বৈশাখী শোভাযাত্রায় ছিল উৎসবের আমেজ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টার দিকে লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙন থেকে শোভাযাত্রা শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে অফিসার ক্লাব প্রাঙনে এসে শোভাযাত্রা শেষ করা হয়।
শোভাযাত্রায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
বৈশাখের ঐতিহ্য তুলে ধরতে অংশগ্রহণকারীদের হাতে ছিল গ্রামীণ জীবনের প্রতীকী উপকরণ, মুখোশ ও বর্ণিল ব্যানার।
শোভাযাত্রায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
শোভাযাত্রায় লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম, সহকারি কমিশনার(ভূমি) মং এছেন, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবদুল জলিল, উপজেলা কৃষি অফিসার কাজি শফিউল ইসলাম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. সেতুভূষণ দাশ,লোহাগাড়া ট্রাফিক বিভাগের ইনচার্জ (ইন্সপেক্টর) হাসানুজ্জামান হায়দার, উপজেলা সমাজসেবা অফিসার রিদুয়ানুল করিম, উপজেলা শিক্ষা অফিসার কাজি মোহাম্মদ ইবনে মাসুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কাজি ফাহাদ বিন মাহমুদ,উপজেলা জনস্বাস্থ্য,প্রকৌশলী মাহমুদুল হাসান, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, লোহাগাড়া রিপোর্টাস ইউনিটির সভাপতি এম হোসাইন মেহেদী, কলাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) খোরশেদ আলম ভুট্টু,হিন্দু সম্প্রদায়ের নেতা পলাশ দাশ, উপজেলা সহকারি প্রশাসনিক কর্মকর্তা ফয়সাল আমীর, উপজেলা পরিষদের সিএ ইলিয়াছ রুবেলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
