[primeitworld_print id="30067"]
ঢাকা ১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ ন্যাশনাল সোসাইটির ত্রাণ বিতরণ

রায়হান সিকদারঃ

লোহাগাড়ায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা দিয়েছেন উপজেলার অন্যতম অর্থনৈতিক ও মানবিক সংগঠন বাংলাদেশ ন্যাশনাল সোসাইটি (বিএনএস)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের গোল্ডেন সিটি কমিউনিটি সেন্টারে এ সহায়তা প্রদান করা হয়।

সংগঠনের প্রধান সমন্বয়কারী ও রাজনীতিবিদ আবু সাঈদ চৌধুরী টিটুর সভাপতিত্বে ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মং এছেন।

এসময় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে চাল, ডাল, তেল, লবণ, শুকনো খাবারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মং এছেন বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এ মানবিক দায়িত্ব পালন করার জন্য বাংলাদেশ ন্যাশনাল সোসাইটিকে ধন্যবাদ। আগামীতেও সংগঠনটি এ ধরণের সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংগঠনের মূখ্যপাত্র আব্দুলাহ আল নোমানের সঞ্চালনায় ত্রাণ বিতরণ কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ফৌজুল কবির ফজলু।

এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা হারেজ কোম্পানি,নজরুল ইসলাম,সেলিম উদ্দীন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক আনোয়ার হোসেন,সদস্য সচিব রমজানুল কবির জয়,সংগঠনের কর্যনিবাহী কমিটির সদস্য মিজানুর রহমান,জাহাঙ্গীর আলম, মো.মিনহাজ উদ্দীন, হামিদ হোসাইন,আবু সিদ্দিক,তৌহিদুল ইসলাম,নাজিম উদ্দীন বাচ্চু,শফিকুল ইসলাম,মোস্তফিজ কোম্পানি,নাজিম উদ্দীন প্রমূখ।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ ন্যাশনাল সোসাইটির ত্রাণ বিতরণ

প্রকাশিত: ০৬:৪১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬