
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতিতে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ১ লাখ ২০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের তিনজনের মধ্যে কৃষক মো: নুরুল ইসলামকে ৪০হাজার , মো: জুনু মিয়াকে ৩০হাজার মো: আবু সিদ্দিক কে ৫০হাজার টাকার চেক প্রদান করা হয়।
৩১জানুয়ারি সকালে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক ইব্রাহিম খলিল আল হায়দার,বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা নুর জাহান, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ ও চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদারসহ চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ বলেন, সরকারের নির্দেশনায় হাতি সংরক্ষণে বন বিভাগ অত্যন্ত আন্তরিক ও তৎপর রয়েছে। খাবারের খোঁজে হাতিগুলো লোকালয়ে ঢুকছে। বন বিভাগের স্বেচ্ছাসেবক দল প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ এলাকায় কাজ করে যাচ্ছে। কেউ ক্ষতিগ্রস্ত হলে সঠিক প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করলে যাচাই-বাছাই শেষে অনুদান দেওয়া হয়।”
সভাপতির বক্তব্যে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, ” বন্যহাতির দল খাবারের সন্ধ্যানে লোকালয়ে ঢুকে থাকে। বন্যহাতির দলকে কোন ধরণের আক্রমণ করা যাবেনা। বন্যহাতির দ্বারা ফসলের ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা সরকারের একটি মানবিক উদ্যোগ। পাশাপাশি তিনি বন আইন মেনে চলার জন্য সবাইকে অনুরোধ জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















