ঢাকা ০৪:১১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে বৃদ্ধা নিহত, ২জন আহতঃবসতঘর ভাংচুর

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধা নিহত ও ২ জন আহত হয়েছেন। রবিবার (২৬ জানুয়ারি) রাত আড়াইটায় উপজেলার পুটিবিলা ইউনিয়নের পহরচাঁন্দা আলীর ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। বন্যহাতির দল ৭টি বসতঘরে ব্যাপক ভাংচুর চালিয়েছে। খেয়ে ফেলেছে বসতঘরে রক্ষিত ধান ও চাল।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোজাফফর আহমদ।

নিহত বৃদ্ধা হাছনা বানু (৬২) ওই এলাকার বদিউল আলমের স্ত্রী। আহতরা হলেন একই এলাকার জাফর আহমদের স্ত্রী ইয়াছমিন আক্তার (২৫) ও ছেলে আয়াত হোসেন (৩)। তারা বর্তমানে হাপসাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, ১৫/১৬টি বন্যহাতির দল রাতে লোকালয়ে এসে মোঃ জাহাঙ্গীর, আলী আহমদ, জাফর আহমদ, মনির আহমদ, জাহাঙ্গীর আলম, বাদশা মিয়া ও ঠান্ডা মিয়ার বসতঘরে ব্যাপক ভাংচুর করে। এ সময় হাতির আক্রমণে বৃদ্ধা হাছনা বানু নিহত ও অপর ২ জন আহত হয়েছেন। এছাড়া হাতির দল বসতঘরে রক্ষিত বিপুল পরিমাণ ধান ও চাল খেয়ে ফেলে। স্থানীয় লোকজন এগিয়ে এসে হাতি তাড়ানোর বিভিন্ন পন্থা অবলম্বন করলে প্রায় ২ ঘন্টা পর তারা লোকালয় ছেড়ে বনাঞ্চলে চলে যায়। বন্যহাতির আক্রমণে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবী করছেন।
খবর পেয়ে লোহাগাড়া থানার এসআই অজয় দেব শীল ঘটনাস্থলে গিয়ে নিহত বৃদ্ধার লাশ উদ্ধার করেন। পরে আইনগত প্রক্রিয়া শেষে নিহত বৃদ্ধার মেয়ের কাছে লাশ হস্তান্তর করেছেন বলে জানান তিনি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

লোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে বৃদ্ধা নিহত, ২জন আহতঃবসতঘর ভাংচুর

প্রকাশিত: ০৩:২৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০