
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম উপ শহর হিসেবে পরিচিত লোহাগাড়া উপজেলা। উপজেলা সদর ইউনিয়নে অবস্হিত বটতলী মোটর স্টেশন।এ স্টেশনকে আলোকিত করার জন্য ২০টি সৌর বিদ্যুৎ`র প্রদান করলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া)র সংসদ সদস্য,বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্হাপনা ত্রাণ মন্ত্রনালয়ের অধিনে চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ প্রফেসর ড.নদভীর ঐকান্তিক প্রচেষ্ঠায় লোহাগাড়া উপজেলায় টিআর/কাবিটা প্রকল্পের মাধ্যমে ২০টি সৌরবিদ্যুৎ প্রদান করা হয়।
২৭আগস্ট বিকেল ৪টায় বটতলী মোটর স্টেশনে স্হাপিত সৌরবিদ্যুৎ এর শুভ উদ্বোধন করেন প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ, আ’লীগ নেতা এইচ এম গনি সম্রাট, দক্ষিন জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও বটতলী শহর পরিচালনা কমিটির সদস্য সচিব, আমিরাবাদের কৃতি সন্তান মিয়া মোহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ, লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক মো: জহির উদ্দিন,উপজেলা জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক নুরুল হক নুনু,সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, সহকারী একান্ত সচিব এসএম শাহাদাৎ হোসাইন শাহেদ,উপজেলা যুবলীগের সদস্য মুহাম্মদ জয়নাল আবেদীন, মুহাম্মদ সাইফুল হাকিম, মুহাম্মদ মিকরাজ উদ্দিন পিন্সুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 



