
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় আগামী নির্বাচনকে সামনে রেখে জামায়াতের প্রচারপত্র বিলি ও গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে ।
২৫ সেপ্টেম্বর (বৃহস্প্রতিবার) বিকেলে উপজেলা সদরের ১,২,৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে বটতলী স্টেশনের বিভিন্ন এলাকায় দাওয়াতী অভিযান ও প্রচার পত্র বিলি করা হয়।

এ সময় লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামী অর্থ ও প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক জহির মুহাম্মদ শামসুদ্দিন,
লোহাগাড়া সদর ইউনিয়ন জামায়াতের আমির মৌলানা মহিউদ্দিন,নায়েবে আমীর মৌলানা হেলাল উদ্দিন, সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান, লোহাগাড়া সদরের ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোহাম্মদ হাছান মোহাম্মদ আমিনুল ইসলাম, সেক্রেটারি মুহাম্মদ ইলিয়াস , ২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মুহাম্মদ এরশাদ,৩নং ওয়ার্ড জামায়াতে সভাপতি আমির হোসেন,সেক্রেটারি আবদুর রশিদ, ৩ নং ওয়ার্ড জামায়াতের তত্বাবধায়ক মুহাম্মদ ফারুকসহ জামায়াতে ইসলামী ও যুববিভাগের নেতৃবৃন্দরাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

গণসংযোগ কালে বক্তারা বলেন,আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন ছাড়া দেশ থেকে চাঁদাবাজ দূর হবে না। ছাত্র জনতার রক্তের ঋণ পরিশোধ করতে হলে গঠনমূলক সংস্কার, ফ্যাসিবাদীদের দৃষ্টান্তমূলক বিচার ও স্বচ্ছ-নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















