ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় ফিল্ম স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নিয়ে গেছে গরু, নগদ টাকা

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় ফিল্ম স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে এক বাড়িতে ডাকাতি ঘটনা ঘটেছে বলে সংবাদ পাওয়া গেছে। এসময় ডাকাতের দল ৪টি গরু, নগদ টাকা, মোবাইলসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে।

বুধবার (২৩ এপ্রিল) ভোররাতে উপজেলা সদর ইউনিয়নের বাকর আলী পাড়ায় এ ঘটনাটি ঘটেছে।

ক্ষতিগ্রস্থতরা হল আবদুস শুক্কুর, নওশা মিয়া ও রিজু আক্তারের বসতবাড়ি।

লোহাগাড়া সদরের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল কবির বলেন, ১০/১২ জনের একদল ডাকাত বাড়ির সকল সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ৪টি গরু লুট করে নিয়ে যায়।ডাকাতি করার পুর্বে পরিবারের সব সদস্যদের মোবাইলগুলো ছিনিয়ে নিয়ে নেয়। পাশাপাশি যাতে কেউ সহযোগিতা করতে এগিয়ে আসতে না পারে সেজন্য রাস্তায় পাহারা বসায়।

যাওয়ার সময় ওই পথ দিয়ে চলাচলকারী ১৬ পথচারীর কাছ থেকে একটি মোটরসাইকেল, ২০টিরও বেশি মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে তাদেরকে হাত-পা বেঁধে পার্শ্ববর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আটকে রেখে পিকআপ যোগে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মঙ্গলবার ভোররাতে তালুকদার পাড়ায় কবি গানের আসর থেকে বাকর আলী পাড়া সড়ক দিয়ে ফেরার পথে ছোট একটি টাটা কোম্পানির পিকআপ অতিক্রম করছিল। কিন্তু কোন কিছু বুঝে ওঠার আগেই ১০/১২ জনের একটি ডাকাত দল আমার হাত-পা-চোখ বেঁধে ও মুখ আটকিয়ে মারধর শুরু করে। এরপরই মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে দক্ষিণ সুখছড়ি শাহ সাহেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস খুলে তাদেরকে সেখানে নিয়ে গিয়ে চেয়ারের সঙ্গে বেঁধে রাখে। একইভাবে ১৬ জনকে নিয়ে আসে ডাকাতরা। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।

ক্ষতিগ্রস্ত নাছিমা আকতার বলেন, ‘আমার স্বামী দিন মজুরের কাজ করে সংসার চালান অনেক কষ্টে। ঋণের টাকায় একটি গাভী ক্রয় করেছি দুধ বিক্রি করে সংসার চালাবো। এখন সব শেষ। দুটি অস্ত্র তাক করে গোয়াল ঘরের তালা ভেঙে গরুর বাচুরসহ নিয়ে যায় ডাকাতরা।’

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।প্রয়োজনীয় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় ফিল্ম স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নিয়ে গেছে গরু, নগদ টাকা

প্রকাশিত: ০৬:৫৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫