ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুজিব স্যার আর নেই

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যালয়ের সামনে মাঠে কোমলমতি শিক্ষার্থীদেরকে দোলনায় বিনোদন দিতে ছিটকে পড়ে গিয়ে আহত মুজিবুর রহমান প্রকাশ মুজিব স্যার ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিওন।)

২১জানুয়ারি(বুধবার) ভোর ৫টার দিকে ২০ দিন চিকিৎসাধীন থাকার পর চট্টগ্রামের একটি হাসপাতালে মুজিবুর রহমান শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের গোলাম বাছের খলিফার বাড়ির মরহুম আবদুস সালামের পুত্র। মৃত্যুকালে স্ত্রী ও তিন মেয়ে এক ছেলেসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।

মাস্টার মুজিবুর রহমান উপজেলার আমিরাবাদ জাকল্যাণ মোমেনা কুলসুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘদিন প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

মরহুম মাস্টার মুজিবুর রহমানের ভাই পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেহ উদ্দিন বলেন, গত ১জানুয়ারি তার বড় ভাই আমিরাবাদ জনকল্যাণ মোমেনা কুলসুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। বিদ্যালয়ের সামনে মাঠে দোলনা রয়েছে। কোমলমতি শিক্ষার্থীদেরকে নিয়ে বিনোদন দিতে গিয়ে সেখান থেকে অসাবধানতাবস্থায় ছিটকে মাটিতে পড়ে যায়। তার সহকর্মীরা দ্রুত তাকে স্থানীয় একটি হসপিটালে নিয়ে আসে। সেখানে তার অবস্থা আশংকাজনক দেখা গেলে পরিবারের সদস্যরা তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হসপিটালে নিয়ে আসে। সেখানে তার ভাই ২০দিন আইসিউতে ছিলেন। আইসিউতে চিকিৎসাধীন আহত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন।

একইদিন বুধবার আছরের নামাযের পর আমিরাবাদ পুরাতন বিওসি’র পশ্চিম পাশে কালু সিকদার মসজিদ মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে বলে মরহুমের পারিবারিক সুত্রে জানা গেছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুজিব স্যার আর নেই

প্রকাশিত: ০৮:৪৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬