
লোহাগাড়া প্রতিনিধিঃ
মোহাম্মদ জুবাইর। তার পিতার নাম মাওলানা আবদুর রশিদ। তার বাড়ী উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কবির মোহাম্মদ সিকদার পাড়া। তিনি একজন বাক প্রতিবন্ধী।তার সংসারে স্ত্রী ও ৪ মেয়ে রয়েছে।৪কন্যা সন্তান অধ্যায়নরত।
অপরজনের নাম হাফেজ মমতাজ। তার পিতার নাম মৃত নুর আহমদ।তার বাড়ী চুনতি ইউনিয়নের সাতগড় পুর্ব পাড়ায়। তিনি শারিরীক প্রতিবন্ধী। তার সংসারে স্ত্রী, ৩ ছেলে ১ মেয়ে রয়েছে। তার ছেলে মেয়ে অধ্যায়নরত। তাদের কোন ঘর না থাকায় দীর্ঘদিন ধরে অসহায়ত্বের জীবন-যাপন করে আসছিল।
অবশেষে পেলেন চট্টগ্রাম জেলা পরিষদ কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার।নির্মাণাধীন প্রতি ঘরের মুল্য ৬ লক্ষ টাকা।
তৈরি হচ্ছে স্বপ্নের ঘর। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চট্টগ্রাম জেলা পরিষদ কর্তৃক লোহাগাড়া উপজেলায় বড়হাতিয়া কবির মোহাম্মদ সিকদার পাড়া ও চুনতি ইউনিয়নের পুর্ব পাড়ার ২জন গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
২৪ ডিসেম্বর সকালে গৃণ নির্মাণের কাজের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার কামাল।এসময় উপস্হিত ছিলেন জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী কানন বড়ুয়া,বড়হাতিয়ার কৃতি সন্তান সমাজসেবক মিরান হোসেন মিজান, ঠিকাদার মোঃ মুজিবুর রহমানসহ অন্যান্যরা।
চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য মোঃ আনোয়ার কামাল জানান, জুবাইর এবং হাফেজ মমতাজ দু`জনই প্রতিবন্ধী। তারা দীর্ঘদিন ধরে ঘর না থাকায় স্ত্রী ও ছেলে-সন্তানদের নিয়ে অতি কষ্টে দিনাতিপাত করে আসছিল। তাদের অসহায়ত্বের কথা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চট্টগ্রাম জেলা পরিষদের মাধ্যমে দুটি গৃহহীন পরিবারকে ঘর প্রদান করা হয়েছে। ঘর নির্মাণের কাজ শুরু করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পেয়ে তারা ভীষণ খুশী ও আনন্দিত।
সকল গৃহ নির্মাণ সম্পন্ন হলে ভূমিহীন ও গৃহহীন পরিবার মাথা গোজার ঠাই পাবে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




