ঢাকা ০৪:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় প্রত্যন্ত অঞ্চলে দাঁড়িপাল্লা প্রতীকে মানুষের দ্বারে দ্বারে জামায়াতের প্রার্থী শাহজাহান চৌধুরী

রায়হান সিকদারঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম–১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনে দাঁড়ি পাল্লা প্রতীক নিয়ে চষে বেড়াচ্ছেন জামায়াতে ইসলামীর মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী ।

‘দাঁড়িপাল্লা’ প্রতীককে ঘিরে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে সাধারণ ভোটাররা মন্তব্য করেছেন।

২৭ জানুয়ারি দিনব্যাপী লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নে গণসংযোগ ও প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন জামায়াতে প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী। পুরো এলাকা জুড়ে পেয়েছেন মানুষের ভালবাসা,আন্তরিকতা। গণসংযোগে এলাকার মানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন তিনি।

দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এলাকায় বিভিন্ন পাড়া-মহল্লায় অটোরিকশা নিয়ে ঘুরে ঘুরে ভোট প্রার্থনা করছেন জামায়াত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
এ সময় সাধারণ মানুষ কেউ নিজ থেকেই এগিয়ে এসে তার সঙ্গে করমর্দন করেন, আবার তিনি নিজেও ছুটে যান মানুষের কাছে। হাসিমুখে, হাসিমনে দাঁড়িপাল্লা প্রতীকে সবার কাছে ভোট প্রার্থনা করেছেন তিনি।

গণসংযোগ কালে কলাউজান ইউনিয়ন জামায়াতে আমীর ডা. ছিদ্দিক আহমদ, কলাউজান ইউপি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোঃ ইদ্রিস সহ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন

ইনসাফ, ন্যায়, সুশাসন, নৈতিক রাজনীতি ও জনকল্যাণভিত্তিক উন্নয়নের জন্য চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনে দাঁড়িপাল্লা কে ভোট দিয়ে বিজয়ী করার কথা জানিয়েছেন এলাকার সাধারণ ভোটাররা।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় প্রত্যন্ত অঞ্চলে দাঁড়িপাল্লা প্রতীকে মানুষের দ্বারে দ্বারে জামায়াতের প্রার্থী শাহজাহান চৌধুরী

প্রকাশিত: ০৮:১৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬