
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পূজা উদযাপন পরিষদের জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২৮ অক্টোবর ( শুক্রবার) বিকালে লোহাগাড়া জেনারেল হাসপাতালের হল রুমে বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি,আধুনগর ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান শিবুরঞ্জন পাল।
লিখিত বক্তব্যে সভাপতি শিবুরঞ্জণ পাল বলেন, লোহাগাড়ায় পূজা উদযাপন পরিষদকে নিয়ে একটি কুচক্রী মহল গত ২৭ আগস্ট কিছু অনলাইন /ফেসবুক সমাজিক যোগাযোগ মাধ্যমে পূজা মন্ডপ থেকে চাঁদা আদায় করেছে বলে সংবাদ প্রকাশিত হয় তা ভিত্তিহীন ও বানোয়াট। মূলত এটি আমাদের লোহাগাড়ায় পূজা উদযাপন পরিষদকে হেয়প্রতিপন্ন করতে এমন সংবাদ প্রকাশ করেছে। এমন ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
শিবুরঞ্জন পাল লিখিত বক্তব্যে আরো বলেন, ১৯৮৮ সালে লোহাগাড়ায় পূজা উদযাপন পরিষদ যাত্রা শুরু হয়। পরিষদের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি দুই বছর অন্তর অন্তর সন্মেলনের মধ্যামে সভাপতি/ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। তারেই ধারাবাহিকতায় গত ০৩/০৮/২০০ সাংগঠনিক কাজে ব্যয়ের জন্য বার্ষিক সদস্য চাঁদা ঘটপূজা ২০০ টাকা ও প্রতিমাপূজা ৩০০ টাকা টাকা চাঁদা নির্ধারণ করা হয়েছে।
কে বা করা অনলাইন/ ফেসবুকে এমন ভিত্তিহীন সংবাদ প্রকাশ করল এটা নিয়ে লোহাগাড়ায় পূজা উদযাপন পরিষদ উদ্বিগ্ন নয় বলেও তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া শাখার উপদেষ্ঠা,লোহাগাড়া উপজেলা হিন্দু,বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাস্টার খোকন কান্তি নাথের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি সুভাষ চন্দ্র নাথ, মাস্টার প্রদীপ কুমার দাশ,মাস্টার সুজিত পাল, প্রসেংজিৎ পাল,লোহাগাড়া পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক,লোহাগাড়া উপজেলা হিন্দু,বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক ডাঃ রিটন দাশ, আমিরাবাদ ইউপির ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মৃণাল কান্তি মিলন মেম্বার,লোহাগাড়া জন্মাষ্টমী পরিষদের সভাপতি মাস্টার রিটন বিশ্বাস, মিহির সরকার, মাস্টার অসীম দাশ প্রমুখ।

এছাড়াও জরুরী বৈঠকে উপজেলার বিভিন্ন এলাকায় পূজা কমিটি ও মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দরা উপস্হিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 



