
রায়হান সিকদারঃ
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে চট্টগ্রামের লোহাগাড়ায় বিভিন্ন ইউনিয়নে পূজা মণ্ডপগুলোতে পুলিশ তৎপর রয়েছে।
এরই অংশ হিসেবে বৃহস্প্রতিবার রাতে লোহাগাড়ায় পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।
তিনি উপজেলার পদুয়া গুপ্ত বাড়ি ও বাসুদেব মন্দিরে পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন।
এ সময় তিনি মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে কথাও বলেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু পূজা কমিটির সদস্যদের আশ্বস্ত করেন যে, প্রতিমা তৈরি থেকে শুরু করে পূজা উদযাপন পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীরা যেন কোনো প্রকার বাধা ছাড়াই তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে, সেজন্য জেলা পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে।
পুলিশ সুপার বলেন,শারদীয় দুর্গাপূজা ঘিরে চট্টগ্রাম জেলায় বিভিন্ন পূজা মন্ডপগুলোতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পূজা মণ্ডপ ও মন্দিরে সার্বক্ষণিক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। প্রতিটি মণ্ডপে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। কোন ধরণের গুজবে কান দিবেননা। সবাইকে সচেতন হয়ে গুজবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
পরিদর্শনকালে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ,রবিউল ইসলাম খাঁন,লোহাগাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্ঠা শিক্ষক নেতা সুনীল কুমার চৌধুরী ও পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















