ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় পুলিশের পৃথক অভিযানে তিনজন আটক, ইয়াবা,গাঁজা ও দুটি গাড়ি জব্দ

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক অভিযানে চালিয়ে তিনজনকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২হাজার ১শ পিচ ইয়াবা, ৫০কেজি গাঁজা ও পাচারকাজে ব্যবহৃত একটি কার ও ট্রাক গাড়ি জব্দ করা হয়।

বুধবার (৬ আগষ্ট) ভোর ৬ টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এবং আধুনগর বাজারে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হল কক্সবাজার টেকনাফ সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দক্ষিণ পাড়া কচুবনিয়া জামে মসজিদের পাশে মৃত বাঁচা মিয়ার পুত্র আব্দুল করিম(৩৫),
চট্টগ্রামের জোরার গঞ্জ থানার দক্ষিণ অলি নগরের ৫ নং ওয়ার্ড এলাকার আবু আহমদের পুত্র নুরুন্নবী ড্রাইভার (৪৬), চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ইছাখালি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উত্তর ভুঁইয়া পাড়ার খুরশিদ আলমের পুত্র শেখ আলম হেলপার (৩৫)।

থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নির্দেশনায় থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেনের নেতৃত্বে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট অফিস এলাকায় একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালিয়ে ২হাজার ১শ পিস ইয়াবাসহ আবদুল করিমকে আটক করা হয় এবং আধুনগর বাজার এলাকায় ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে ট্রাকে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ২৫টি পোটলায় মোট ৫০ কেজি গাঁজাসহ নুরুন্নবী ড্রাইভার ও হেলপার শেখ আলম কে আটক করা হয়,কার ও ট্রাক গাড়ি জব্দ করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে থানা পুলিশের টিম ইয়াবা গাঁজাসহ তিনজনকে আটক করা হয় এবং ট্রাক,কারসহ দুটি গাড়ি জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য,নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং বুধবার সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরন করা হয়েছে বলেও জানান তিনি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় পুলিশের পৃথক অভিযানে তিনজন আটক, ইয়াবা,গাঁজা ও দুটি গাড়ি জব্দ

প্রকাশিত: ০৭:১০:৪১ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫