ঢাকা ১০:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় পুলিশের অভিযানে লোকনাথ আশ্রমের চুরি হওয়া স্বর্ণ উদ্ধার

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের অভিযানে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের লোকনাথ আশ্রম থেকে চুরি হওয়া স্বর্ণের কিছু অংশ উদ্ধার করা হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও সিএন্ডবি এলাকায় অভিযান চালিয়ে গলানো অবস্থায় প্রায় সাড়ে ৫ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমানের নেতৃত্বে এসআই জিয়াউল হুদা ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

থানা সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর সকাল সাড়ে ১১ টার সময় লোহাগাড়া থানাধীন বড়হাতিয়া ইউনিয়নের ০১নং ওয়ার্ডের শ্রী শ্রী লোকনাথ আশ্রমের বিগ্রহ হইতে বিগ্রহের মাথায় থাকা ৬ আনা ওজনের ১টি তাজ,গলায় থাকা ৮ আনা ওজনের ১টি সোনার চেইন, ৩ আনা ওজনের ২টি লকেট সহ সর্বমোট ২ ভরি ওজনের স্বর্ণ অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে উক্ত বিষয়ে লোহাগড়া থানায় নিয়মিত মামলা রুজু হওয়ার পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত ১৮ অক্টোবর চুরির ঘটনায় জড়িত আসামি পিন্টু ধরকে (২৭) আটক করা হয়। আটক পিন্টু কক্সবাজার জেলার রামু থানার ঘোনার পাড় এলাকার কালু কুমার ধরের পুত্র। আটকের পর রিমান্ডে ব্যাপক জিজ্ঞেসাবাদে সে লোকনাথ আশ্রমের স্বর্ন চুরি কথা স্বীকার করে। পরে তার দেয়া তথ্য মতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে কিছু স্বর্ণ উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আরিফুর রহমান জানান, চুরির ঘটনায় মামলা দায়েরের পর তথ্য প্রযুক্তির সাহায্যে চোর সনাক্ত করে তাকে আটক করা হয়। পরে তাকে রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য মতে অভিযান চালিয়ে চোরাই স্বর্ণের সাড়ে ৫ আনা গলানো স্বর্ণ উদ্ধার করা হয়েছে। বাকি স্বর্ণ উদ্ধারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় পুলিশের অভিযানে লোকনাথ আশ্রমের চুরি হওয়া স্বর্ণ উদ্ধার

প্রকাশিত: ১০:২৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫